بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ঢাকার প্রথম ডেলিভারি-ভিত্তিক আকিকা সেবা

নবজাতকের সুন্নাহ পালন হোক সহজে।

শরিয়তসম্মত ছাগল নির্বাচন থেকে শুরু করে সঠিক পদ্ধতিতে যবাই, পরিষ্কার প্যাকেজিং, ৩ ভাগে বণ্টন ও আপনার বাসায় ডেলিভারি — আমরা সব কিছুর দায়িত্ব নিই। আপনি শুধু নিজের সন্তানের দিকে মনোযোগ দিন।

১০০%
শরিয়তসম্মত
২৪ঘ
হোম ডেলিভারি
★ ৫.০
পরিবারের রেটিং
শরিয়তসম্মত
যবাই
১০০% হালাল
ভিডিও প্রমাণসহ
"প্রতিটি আকিকা সঠিকভাবে পালিত হয়েছে — নিজে চোখে দেখুন।"
শরিয়তসম্মত যবাই হোম ডেলিভারি ভিডিও প্রমাণ ৩ ভাগে বণ্টন পরিষ্কার প্যাকেজিং পুরো ঢাকায় নির্দিষ্ট মূল্য আলেম-অনুমোদিত শরিয়তসম্মত যবাই হোম ডেলিভারি ভিডিও প্রমাণ ৩ ভাগে বণ্টন পরিষ্কার প্যাকেজিং পুরো ঢাকায় নির্দিষ্ট মূল্য আলেম-অনুমোদিত
সুন্নাহর আলোকে

আকিকা — নবজাতকের অধিকার।

كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ، تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ، وَيُحْلَقُ وَيُسَمَّى
"প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে সম্পৃক্ত, যা ৭ম দিনে জবাই করা হয়, তার নাম রাখা হয় এবং মাথা মুণ্ডন করা হয়।"
— সুনান তিরমিযী ১৫২২ · সুনান আবু দাউদ ২৮৩৯ · সুনান ইবনে মাজাহ ৩১৬৫ (সহীহ)
কেন আকিকাহ শেবা

ক্লান্ত বাবা-মায়ের জন্য, সঠিকভাবে সব কিছু।

সন্তান ঘরে এসেছে। এই মুহূর্তে নবজাতককে রেখে কাপ্তান বাজারে ছাগল খুঁজতে যাওয়া অসম্ভব। সেই কাজটাই আমরা করি।

i.

সম্পূর্ণ শরিয়তসম্মত

বিসমিল্লাহ ও আল্লাহু আকবার বলে কিবলামুখী করে ধারালো ছুরিতে একবারে যবাই। প্রতিটি আকিকার ভিডিও প্রমাণ আপনাকে পাঠানো হবে। পদ্ধতি আলেমদের দ্বারা অনুমোদিত।

ii.

আপনাকে কিছুই করতে হবে না

WhatsApp-এ দুই মিনিটে অর্ডার দিন। আমরা ছাগল কিনব, যবাই করব, কাটব, প্যাকেট করব, আপনার বাসায় পৌঁছে দেব। আপনি শুধু নবজাতকের যত্ন নিন।

iii.

সুন্নাহ অনুযায়ী ৩ ভাগে বণ্টন

মাংস তিনটি পরিষ্কার ভাগে প্যাক করা হয় — এক ভাগ পরিবারের জন্য, এক ভাগ আত্মীয়দের জন্য, এক ভাগ গরিব-মিসকিনদের জন্য। শিশুর নামসহ দোয়া কার্ড ফ্রি। অনুরোধে গরিবদের অংশ আমরা বিতরণ করে দিতে পারি।

যেভাবে কাজ করে

পাঁচটি ধাপ। একটি সহজ দিন।

পছন্দের তারিখের ২৪–৪৮ ঘণ্টা আগে অর্ডার দিন। বাকিটা আমাদের দায়িত্ব।

অর্ডার

WhatsApp-এ প্যাকেজ ও ডেলিভারির তারিখ জানান।

সোর্সিং

সুস্থ, সঠিক বয়সের ছাগল নিজে গিয়ে পছন্দ করি।

যবাই

সম্পূর্ণ শরিয়ত পদ্ধতিতে। ভিডিও আপনাকে পাঠানো হয়।

প্যাকেজিং

৩ ভাগে আলাদা প্যাকেট — পরিষ্কার ও তারিখসহ।

ডেলিভারি

ফুড-গ্রেড প্যাকেজিংসহ বাসায় পৌঁছে দেওয়া।

আমাদের প্যাকেজ

তিনটি প্যাকেজ। আপনার আয়োজনের জন্য।

কেজি-ভিত্তিক দাম নয়, দরদাম নয়। আপনার পরিবার ও আয়োজনের উপযুক্ত প্যাকেজ বেছে নিন।

বরকত
বড় আয়োজনের জন্য
একটি সুস্থ ছাগল — ২৬–৩০ কেজি লাইভ ওজন
২৮,০০০
নির্দিষ্ট — সব কিছু অন্তর্ভুক্ত
  • শরিয়তসম্মত ছাগল সোর্সিং
  • শরিয়তসম্মত যবাই
  • পেশাদার কসাই সেবা
  • পরিষ্কার প্যাকেজিং
  • ফ্রি হোম ডেলিভারি
  • যবাইয়ের ভিডিও প্রমাণ
  • ৩ ভাগে বণ্টন · অগ্রাধিকার স্লট · সার্টিফিকেট
বরকত অর্ডার করুন
শুকরানা
কৃতজ্ঞতার উপহার
একটি সুস্থ ছাগল — ১৫–১৯ কেজি লাইভ ওজন
১৫,০০০
নির্দিষ্ট — সব কিছু অন্তর্ভুক্ত
  • শরিয়তসম্মত ছাগল সোর্সিং
  • শরিয়তসম্মত যবাই
  • পেশাদার কসাই সেবা
  • পরিষ্কার প্যাকেজিং
  • হোম ডেলিভারি (অ্যাড-অন)
শুকরানা অর্ডার করুন

নিশ্চিত নন কোনটি বেছে নেবেন? বেশিরভাগ পরিবার সুন্নাহ অথবা বরকত বেছে নেন।

বিস্তারিত তুলনা · Detailed comparison

বৈশিষ্ট্যFeature বরকতBarakat · ৳২৮,০০০ সুন্নাহSunnah · ৳২০,০০০ শুকরানাShukrana · ৳১৫,০০০
শরিয়তসম্মত ছাগল সোর্সিংShariah-compliant sourcing
শরিয়তসম্মত যবাইShariah-compliant slaughter
পেশাদার কসাই সেবাProfessional butchering
পরিষ্কার প্যাকেজিংHygienic packaging
হোম ডেলিভারিDoorstep delivery অ্যাড-অন (এলাকাভিত্তিক চার্জ)
যবাইয়ের ভিডিও প্রমাণSlaughter video proof
৩ ভাগে বণ্টন (পরিবার / আত্মীয় / গরিব)3-part split packaging (family / relatives / poor)
অগ্রাধিকার ডেলিভারি স্লটPriority delivery slot
আকিকা সার্টিফিকেটCertificate of Aqiqah
عَقِيقَة
আমাদের অঙ্গীকার

"প্রতিটি ধাপে — নিজের সন্তানের মতো যত্ন।"

আমাদের অঙ্গীকার

বিশ্বাসের উপর গড়া সেবা, কোনো শর্টকাট নেই।

নিজের পরিবারের জন্য বিশ্বস্ত আকিকা সেবা খুঁজে না পেয়ে আকিকাহ শেবা শুরু করেছি। প্রতিটি ছাগল, প্রতিটি প্যাকেট, প্রতিটি ডেলিভারি — যেন নিজের সন্তানের জন্য।

  • ০১
    ভিডিও প্রমাণ

    প্রতিটি আকিকার একটি ছোট ভিডিও আপনাকে পাঠানো হবে — নিজে দেখুন সঠিকভাবে পালিত হচ্ছে।

  • ০২
    আলেম-অনুমোদিত পদ্ধতি

    আমাদের যবাই পদ্ধতি যোগ্য ইসলামী আলেমদের দ্বারা পর্যালোচিত। বিসমিল্লাহ, কিবলা, সঠিক কৌশল — সব যাচাই করা।

  • ০৩
    সুস্থ, সঠিক বয়সের ছাগল

    প্রতিটি ছাগল কেনার আগে ব্যক্তিগতভাবে পরীক্ষা করা হয়। শরিয়তের মানদণ্ড না মানলে সেই ছাগল বাদ দেওয়া হয়।

  • ০৪
    সৎ, নির্দিষ্ট মূল্য

    কেজি-ভিত্তিক খেলা নয়। যা দেখছেন তাই দিবেন — শুরু থেকে শেষ সব সেবা অন্তর্ভুক্ত।

"
পরিবারের প্রতিক্রিয়া

পরিবারের কাছ থেকে, পরিবারের জন্য।

যেসব পরিবার তাদের সন্তানের আকিকা আমাদের দিয়ে করিয়েছেন।

★ ★ ★ ★ ★

"আমার মেয়ের জন্মের ৭ম দিন, বাজারে যাওয়ার শক্তি ছিল না। এরা পুরো দায়িত্ব নিল। ভিডিও প্রমাণ দেখে মনে শান্তি এসেছে। মাংস পরিষ্কার, সুন্দর কাটা, সময়মতো পৌঁছেছে। আল্লাহ এই সেবার বরকত দিন।"

রাকিবুল হাসান
ধানমন্ডি, ঢাকা
★ ★ ★ ★ ★

"ছেলের জন্য ২টি ছাগলের আকিকা। তিন ভাগে সুন্দর করে প্যাক করে দিয়েছে — একভাগ আমাদের, একভাগ আত্মীয়দের, একভাগ গরিবদের। এত সুন্দর সার্ভিস ঢাকায় আর পাইনি। দাম-ও সৎ।"

শামীমা আক্তার
গুলশান, ঢাকা
★ ★ ★ ★ ★

"নবজাতক ঘরে, বাবা-মা দুজনেই ক্লান্ত। WhatsApp-এ মেসেজ দিয়েছি, পরের দিন বাসায় সব পৌঁছে গেছে। কাপ্তান বাজারের কষ্ট নেই, হিসাব-নিকাশ নেই, শুধু সুন্নাহ পালন। আলহামদুলিল্লাহ।"

মাহমুদুল ইসলাম
উত্তরা, ঢাকা
প্রশ্নোত্তর

যা জানা প্রয়োজন।

হ্যাঁ, সম্পূর্ণভাবে। "বিসমিল্লাহি আল্লাহু আকবার" বলে ছাগলটিকে কিবলামুখী করে ধারালো ছুরির এক নিপুণ টানে যবাই করা হয় — যেখানে শ্বাসনালী, খাদ্যনালী এবং উভয় পাশের ঘাড়ের প্রধান শিরা কাটা হয়। আপনার আকিকার একটি ছোট ভিডিও আপনাকে পাঠানো হবে প্রমাণ হিসেবে। পদ্ধতি যোগ্য ইসলামী আলেমদের দ্বারা অনুমোদিত। সূত্র: সহীহ বুখারী ৫৫০৩, সুনান আবু দাউদ ২৮৩৯
সুন্নাহ হল ছেলের জন্য ২টি ছাগল এবং মেয়ের জন্য ১টি ছাগল। উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন — "ছেলে সন্তানের জন্য দুইটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল।" তবে হানাফী মাযহাবের কিছু ফকীহদের মতে সক্ষমতা না থাকলে ছেলের জন্যেও একটি ছাগল দেওয়া জায়েজ। আমরা ২-ছাগলের ছাড়যুক্ত বান্ডেল অফার করি — WhatsApp-এ মেসেজ দিয়ে জিজ্ঞেস করুন। সূত্র: সুনান তিরমিযী ১৫১৩, সুনান আবু দাউদ ২৮৩৪ (সহীহ)
৭ম দিনে আকিকা দেওয়া সর্বোত্তম। রাসূলুল্লাহ (সাঃ) নিজে হাসান ও হুসাইন (রাঃ)-এর আকিকা ৭ম দিনে করেছিলেন। কোনো কারণে ৭ম দিনে সম্ভব না হলে ১৪তম দিন, ২১তম দিন, বা পরবর্তী যে কোনো দিনে করা যায় — এটা ফকীহদের মতামত। দেরি হলেও আকিকা করার ফজিলত পাওয়া যায়, তাই কখনো বাদ দেওয়া উচিত নয়। সূত্র: সহীহ ইবনে হিব্বান ৫৩১১, জামে তিরমিযী
আমরা তিনটি নির্দিষ্ট মূল্যের প্যাকেজ অফার করি — শুকরানা (৳১৫,০০০), সুন্নাহ (৳২০,০০০), এবং বরকত (৳২৮,০০০)। তিনটি প্যাকেজেরই ভিত্তি সেবা একই (শরিয়তসম্মত সোর্সিং, যবাই, কসাই সেবা ও প্যাকেজিং), তবে সুন্নাহ ও বরকতে অতিরিক্ত হিসেবে আছে ফ্রি হোম ডেলিভারি ও ভিডিও প্রমাণ; বরকত প্যাকেজে আরও আছে ৩ ভাগে বণ্টন, অগ্রাধিকার স্লট ও আকিকা সার্টিফিকেট। কেজি-ভিত্তিক কোনো সারপ্রাইজ নেই, কোনো হিডেন খরচ নেই।
সুন্নাহ অনুযায়ী আকিকার মাংস তিন ভাগে বণ্টন করা উত্তম — এক ভাগ পরিবার খাবে, এক ভাগ আত্মীয়দের দেওয়া হবে, এক ভাগ গরিব-মিসকিনদের দান করা হবে। পরিবার নিজেই খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। মাঝারি ও বড় প্যাকেজে আমরা ৩ ভাগে আলাদা প্যাকেট করে দেই যাতে বণ্টন সহজ হয়। সূত্র: ইমাম ইবনুল কায়্যিম, তুহফাতুল মাওদূদ
হ্যাঁ। আমরা স্ট্যান্ডার্ড কারি-পিস (হাড়সহ) কেটে, ৩ ভাগে আলাদা পরিষ্কার ব্যাগে প্যাক করে আপনাকে পাঠাই — পরিবার, আত্মীয়, এবং গরিবদের অংশ আলাদা। আপনাকে আর কাটাকুটি করতে হবে না, শুধু প্যাকেট হাতে তুলে দিন।
পছন্দের ডেলিভারির তারিখের ২৪–৪৮ ঘণ্টা আগে অর্ডার দিলে ভালো হয়। এতে আমরা ভালোভাবে ছাগল পছন্দ করতে এবং আপনার প্রেফারেন্স অনুযায়ী যবাই ও কাটার সময় দিতে পারি। জরুরি হলে WhatsApp-এ যোগাযোগ করুন — সেম-ডে করার চেষ্টা করব।
পুরো ঢাকা শহরে — গুলশান, ধানমন্ডি, বনানী, উত্তরা, মোহাম্মদপুর, পুরান ঢাকা, মিরপুর এবং আশপাশের সব এলাকায়। ডেলিভারি খরচ প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত, কোনো অতিরিক্ত চার্জ নেই।

সন্তান এসেছে। সুন্নাহ অপেক্ষা করছে।
বাকিটা আমাদের দিন।

দুই মিনিটে অর্ডার দিন। সোর্সিং, যবাই, কাটা, প্যাকেজিং, ডেলিভারি — সব আমরা দেখি। আপনি শুধু নবজাতকের সাথে সময় কাটান।

WhatsApp-এ অর্ডার করুন